1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ভোলায় জমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর তালুকদার। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা শহরের একটি স্থানীয় পত্রিকা অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জাহাঙ্গীর তালুকদার জানান, তিনি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া মৌজায় ১০৮ নম্বর খতিয়ানভুক্ত দুটি দলিলের মাধ্যমে মোট ৫৯ শতাংশ জমি ২০১০ সালে ক্রয় করেন। সেই থেকে তিনি নিয়মিত ভোগদখল করে আসছেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয় আব্দুল মোতালেব ও তার ছেলে জহির, জিয়া ও ডালিম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একাধিকবার তারা তার জমি ও ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়। স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়ে প্রতিহিংসাবশত তার নামে নয়টি মিথ্যা মামলা দায়ের করা হয়, যার মধ্যে চারটি মামলা এখনো চলমান।

জাহাঙ্গীর তালুকদার বলেন, “মোতালেব গং অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তার পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট