1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সরকারি হাসপাতালে মাইনর সার্জারি করতেন হারবাল সহকারী, বাউফলে দুদকের অভিযান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদন ছাড়া মাইনর সার্জারি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের হারবাল সহকারী সবুজ, যিনি চিকিৎসক না হয়েও জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিতেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, “বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাটাছেঁড়া, ব্যান্ডেজ, ইনজেকশনসহ নানা চিকিৎসা দিতেন হারবাল সহকারী সবুজ। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা তদন্তে নামি। আজ অভিযানে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, প্রাথমিক সত্যতা মেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুর রউফকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “হারবাল সহকারী সবুজকে পূর্বের কর্মকর্তা জরুরি বিভাগে কাজের সুযোগ দিয়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে এ কাজে নিষেধ করেছি। ভবিষ্যতে মনিটরিং আরও জোরদার করা হবে।”

দুদক জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট