1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

ভোলায় ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তা নিশ্চিতের দাবিতে সেমিনার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

“শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই—ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তা নিশ্চিত করুন”—এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় ক্ষুদ্র জেলেদের জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকার দাবি নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনটির ভোলা সেন্টারের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অপারেশন ইনচার্জ ফিরোজ আল হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া। প্রেজেন্টেশনের মাধ্যমে জেলেদের বর্তমান অবস্থা ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাসিদা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার বোর্ড সদস্য মোবাশ্বের উল্লাহ চৌধুরী।

আলোচকরা বলেন, ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ক্ষুদ্র জেলেদের সরকারি সহায়তা যথাসময়ে পৌঁছে দেওয়া এবং এর কার্যকর তদারকি করা জরুরি। পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ভর্তুকি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তারা।

তাদের মতে, দেশের খাদ্য নিরাপত্তা টিকিয়ে রাখতে ক্ষুদ্র জেলেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনযাপন দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে। পর্যাপ্ত পরিকল্পনা ও নীতিগত সহায়তা না থাকলে এই জনগোষ্ঠী পেশা পরিবর্তনে বাধ্য হবে, যা মৎস্য খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সেমিনারে স্থানীয় জেলে প্রতিনিধি, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট