1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’ হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। গর্ভপাতের পর ভূমিষ্ঠ হওয়া নবজাতকটি কিছু সময় পর মারা যায়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক হাবিব পাহলান (৪৫) তাঁর অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম (২৫) এবং শ্বশুর দুলাল হাওলাদার (৫৫)-কে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২) নামের তিন যুবক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন।

হাবিব তাঁদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই তিন যুবক হাবিব ও তাঁর শ্বশুরকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। স্বামী ও বাবাকে রক্ষা করতে তানিয়া বেগম এগিয়ে গেলে তাঁর পেটে সজোরে লাথি মারা হয়।

অভিযোগ রয়েছে, এরপর তাঁদের প্রায় দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের আগেই তানিয়ার গর্ভপাত হয়। এর কিছু সময় পর নবজাতকটি মারা যায়।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এহসান জানান, পেটে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে রক্তক্ষরণ হয়ে গর্ভপাত হয়েছে। তানিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত সোহাগ, মামুন ও শাওন সিকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট