1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক; মহাসচিব

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই ও খসড়া তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে রবিবার (১৯শে অক্টোবর) বিকাল ৩টায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বসেন। সভাটি অনুষ্ঠিত হয় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র মো. মহসিন মিয়া মধু এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার রাজনীতির অভিজ্ঞতা ৫০ বছরের। ২০০১ সালে ধানের শীষের প্রার্থী ছিলাম ও টানা পাঁচবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রয়াত অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদানের পর ২০০৭ সাল থেকে রাজনৈতিক হয়রানির কারণে বহুবার কারাগারে থেকেছি। গত ৫ই আগস্টের পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছি। বন্যা সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ বা ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। স্থানীয় জনসাধারণ আমাকে চাচ্ছে; তাই দল আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, জেলার সব সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং মহাসচিবের সঙ্গে বিকালের এই বৈঠকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত থাকবে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে সক্রিয় হয়েছেন। আজকের বৈঠকে জেলার চার আসনের সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, স্থানীয় জনসম্পৃক্ততা এবং তৃণমূলের ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্কসহ অন্যান্য বিষয়গুলো বিস্তারিত ভাবে পর্যালোচনা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট