1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে ব্লক স্থাপণের দাবীতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চর কালি এলাকার শেরেবাংলা বাজার, মাদ্রাসা, মসজিদ, স্কুলসহ প্রায় ৪০ হাজার মানুষের ঘরবাড়ি ও বাগান তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনের হুমকিতে পড়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী শেরেবাংলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। স্থানীয়রা জানান, তেঁতুলিয়া নদীর একটি ছোট শাখা খাল এখন বিশাল নদীতে রূপ নিয়েছে। প্রতিদিনই নদীর পাড় ভাঙছে, এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে। কেউ কেউ অভিযোগ করে বলেন, “নদী ইতোমধ্যে আমাদের তিনবার ভিটেমাটি কেড়ে নিয়েছে।”

মানববন্ধনে বক্তারা বলেন, অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না করলে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও হাজারো মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত নদী তীর রক্ষায় ব্লক ও জিও ব্যাগ ফেলার দাবি জানান।

এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ জানান, ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজারের কিছু অংশে জিও ব্যাগ ফালানো হয়েছে। এলাকাটির পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট