1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

কুয়াকাটায় পর্যটকদের ভিডিও ধারণের অভিযোগে হোটেল ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে জোর করে প্রবেশ করে পর্যটকদের ভিডিও ধারণ করার অভিযোগে মো. হালিম নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালীর কুয়াকাটায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত চারটার দিকে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মো. হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধার ছেলে। তিনি কুয়াকাটার হোটেল কেয়ার নামক একটি টিনশেডের চার কক্ষের হোটেল ভাড়া নিয়ে পরিচালনা করতেন।

জানা যায়, অভিযুক্ত হালিম উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুটি কাপল রুমকে লক্ষ্য করে কৌশলে রুমে প্রবেশ করেন। সেখানে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয় দেখান।

হোটেলের মালিক মো. শাকিল জানান, “আমাদের হোটেলে রাতে দুটি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীর রাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ডেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও ধারণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত হালিমের মোবাইল চেক করে ওই ভিডিও পাওয়া যায়। পরে আমরা তাঁকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পর্যটকদের নিরাপত্তা সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য কাজ করছি এবং এই ধরনের অপরাধীদের জন্য এটা একটি বার্তা যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।”

কুয়াকাটা বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। এ ধরনের ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে, যদিও স্থানীয় প্রশাসন এ বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট