1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার

বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে আলিব হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের বিলবিলাস বাজারসংলগ্ন নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আলিব হোসেন সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার সোহাগ হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে আলিব বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখা না গেলে স্বজনরা আশপাশে খোঁজ শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়া এক ব্যক্তি শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, “ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় শিশুদের অনিয়ন্ত্রিত খেলাধুলার সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সচেতনতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট