1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাউফলে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৬৮ ঘণ্টা পর নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের মরদেহ ৬৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের টহলদলের সামনে পড়ে। এ সময় দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যায়, আরেকজন নৌকায় মাছসহ ধরা পড়ে। রাসেল খান নদীতে ঝাঁপ দিলে আর উঠে আসেননি।

ঘটনার পর ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজের প্রায় ৬৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে বাতিঘর পয়েন্ট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, ইলিশ ধরার নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে গিয়ে মাঝে মাঝে পুলিশি ধাওয়ার ঘটনায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মানবিক ও সতর্ক তদারকির আহ্বান জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট