1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

চরফ্যশনে সাত দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যশনে সাত দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প (SCMFP) কম্পোনেন্টের আওতায় মৎস্যজীবী পরিবারের বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে চরফ্যশন অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন এসডিএফ-এর আঞ্চলিক সমন্বয়ক মোঃ রওনক ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, এসডিএফ-এর আঞ্চলিক অফিসার মোঃ শিরাজুল ইসলাম এবং স্পেশালিস্ট (কো-ম্যানেজমেন্ট) মোঃ আলম মোমেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এসডিএফ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে মোট ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট