1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে কাজী গোলাম সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সম্পাদক নির্বাচিত রাঙ্গাবালীতে ডিজিটাল ‘ক্লাউডফাই’ অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ঋণ বিতরণ বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

বাউফলে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ; ২৪ ঘণ্টা পরও নিখোঁজ এক ব্যক্তি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ মৌসুমে ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সকাল থেকে তল্লাশি চালালেও তাঁর সন্ধান মেলেনি।

ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাউফলের কালাইয়া ইউনিয়নের আলোকি খাল এলাকায়। নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।

নৌ-পুলিশ জানায়, নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ক্রয় করে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় টহল দল তাঁদের দেখতে পায়। তখন আতঙ্কে রাসেল খান নদীতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে থাকা দুইজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, “ঘটনার পর থেকেই আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ডুবুরি দল সকাল থেকে তল্লাশি চালালেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।”

পুলিশ জানায়, মানবিক কারণে ঘটনাস্থল থেকে পাওয়া মাছ ও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে; কাউকে আটক করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তাঁরা রাসেল খানের নিখোঁজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তাঁকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট