1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কিছু দল, রাজনীতির মোকাবেলা রাজনৈতিকভাবেই করবো: যুবদল সাধারণ সম্পাদক নয়ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—রাজনীতির মোকাবেলা রাজনীতি দিয়েই করতে হবে। যারা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।”
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনে সর্বস্তরের মানুষের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তিনি আন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান, যাতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোনো পক্ষ যেন তা নস্যাৎ করতে না পারে।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নুরুল ইসলাম নয়ন।
এর আগে মনপুরা থেকে রওনা হয়ে চরফ্যাশন পৌঁছালে উপজেলার ২১ ইউনিয়নের হাজারো নেতাকর্মী বেতুয়া লঞ্চঘাটে ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে গণসংবর্ধনা দেওয়া হয় তাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট