1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

 দশমিনায় মা ইলিশ শিকারে অভিযান: ট্রলার-জাল জব্দ, চার জেলের এক মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় চার জেলেকে আটক করেছে নৌপুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার জেলেকে এক মাসের কারাদণ্ড দেন।

নৌপুলিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বীজ বর্ধন খামারের পশ্চিম পাশে দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক জেলেরা হলেন—বাঁশবাড়িয়া ইউনিয়নের সোহেল ঘরামী (৩০), তুহিন (২২), সোহাগ খান (২৬) ও রাসেল হাওলাদার।

নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মা ইলিশ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরদাউস বলেন, “মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে নিয়মিত অভিযান চলছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে দেশের সব নদ-নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশের প্রজনন মৌসুমে এই অভিযান চলমান থাকবে বলে নৌপুলিশ জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট