1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গৌরনদীতে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা মাসুদ গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ সরদারকে (স্থানীয়ভাবে পরিচিত ‘কিং মাসুদ’) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বরিশাল কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ জানায়, গ্রেপ্তার মাসুদ সরদার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে। তিনি নিজেও ইউনিয়ন বিএনপির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির ওই কলেজছাত্রের (১৭) বাবা বুধবার গৌরনদী মডেল থানায় মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরদিন ভোরে এজাহারনামীয় আসামি নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি মাসুদ পলাতক থাকলেও বৃহস্পতিবার রাতে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় মাসুদ ফেসবুক মেসেজের মাধ্যমে ভুক্তভোগী ছাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরে তার সহযোগী ইমন সরদার কৌশলে ভিকটিমকে উপজেলার সমরসিংহ বাজার এলাকায় নিয়ে আসে। সেখানে মাসুদের সঙ্গে দেখা হওয়ার পর ইমন ও মাসুদ মিলে ওই ছাত্রকে নিলয় আহম্মেদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রেখে বলাৎকার করে বলে অভিযোগে উল্লেখ আছে।

ভুক্তভোগী ছাত্র বলেন, ‘কিং মাসুদ তার দুই সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় আমাকে জোরপূর্বক নিলয়ের ঘরে আটকে রেখে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বলাৎকার করেছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “ভিকটিমের বাবার অভিযোগে মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে, মাসুদকেও র‌্যাব-৮ আটক করে থানায় দিয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামি ইমন সরদারকে ধরতে অভিযান চলছে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট