1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে শিশু নিহত, আহত ৫

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনায় এক মাদকাসক্ত যুবকের দায়ের কোপে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। নারী-পুরুষসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সাফায়েত হোসেন (৮)। তাঁর বাবা জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন—বাবুল সরদার (৪৭), মইন হাসান (৮), পঞ্চমালী সরদার (৪৭), নাছিমা (৩২) ও মরিয়ম বেগম (২৮)।

ঘটনার সূত্র অনুযায়ী, স্থানীয় সবুজ মৃধা (৩০) নামের এক যুবক হঠাৎ দা হাতে নিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই ৬ জন গুরুতর জখম হন। সবুজ মৃধা স্থানীয় আবু মৃধার ছেলে।

আহতদের প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সাফায়েত, মরিয়ম ও মুইন হাসানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে বাউফলের বগা এলাকায় সাফায়েত মারা যান।

স্থানীয় বাসিন্দা কবির চৌকিদার জানান, “সবুজ ওরফে মনির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। ঘটনার পর সে গাছের মগডালে উঠে পড়ে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে অনেক চেষ্টা করেও দীর্ঘ সময় তাকে নামাতে পারেনি।”

দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, “আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সবুজকে নিরাপদে গাছ থেকে নামাতে ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনার তদন্ত চলছে।”

এই ঘটনা শুধু ব্যক্তিগত মানসিক অস্থিরতা নয়—গ্রামীণ এলাকায় মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতির ভয়াবহ উদাহরণ। পরিবার ও সমাজ—দু’পক্ষেরই দায় আছে এমন বিপর্যয় রোধে সময়মতো চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত না করায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট