1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

প্রজনন মৌসুমে ইলিশ শিকার: দুমকিতে দুই জেলের কারাদণ্ড

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে


ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামের এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় নৌকা ও প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট