1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে ভোলায়। গণস্বাক্ষরতা অভিযান-এর সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জিজেইউএস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মুলাদি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মোস্তফা কামাল।
সভা সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং সহ-সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট