1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

মনপুরায় অভিযান টিমে ইটপাটকেল, দুই মাঝি আহত, জেলে-নৌকা আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

শনিবার রাত সাড়ে ১০টায় ভোলার মনপুরার হাজিরহাট ইউনিয়নের ভূইয়ারহাট স্লুইস গেট এলাকায় মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করছিলেন ইউসুফ মাঝি। উপজেলা মৎস্য অফিসের ১৪ সদস্যের টিম ওই ট্রলার ধাওয়া করে আটক করলে এক থেকে দেড় শ স্থানীয় লোক ইট-পাটকেল ছুড়ে অভিযান টিমে হামলা চালায়। হামলায় ট্রলার-মাঝি শরিফুল ও শহিজল আহত হন; টিমের সদস্যরা অবরুদ্ধ হন। পরে নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ১৪ জনকে উদ্ধার করে। আটক জেলে ইউসুফ মাঝিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও নৌকা ও জাল জব্দ রাখা হয়েছে। মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযাগ দায়ের হয়নি; তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. মনির হোসেন জানান, দুইটি ট্রলার নিয়ে মেঘনায় অভিযান চলছে এবং বাকি আসামিদের আটকে চেষ্টা অব্যাহত আছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট