1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

ভোলার ব্যাংকের হাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন র‌্যাবের জালে

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আমির হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ দল। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারের ‘মামুন স্টোর’ চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত। আমির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ জানায়, আসামি দীর্ঘদিন ধরে ভোলা ও আশপাশ এলাকায় আত্মগোপন করে চায়ের দোকানে কাজ করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে তার সহযোগীদের শনাক্তে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট