1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে চুরির অভিযোগে কিশোরকে উল্টো ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে চুরির সন্দেহে ১৪ বছরের কিশোর রমজান মল্লিককে বেঁধে উল্টো করে গ্রিলে ঝুলিয়ে লোহার রড ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে দোকান মালিক ও তার স্বজনদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটির ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাস্থল পঞ্চায়েত বাজার সেতুর পাশের জলিল সিকদারের মুদি দোকান। প্রত্যক্ষদর্শী ইমন, মাহফুজুর রহমান ও কামাল সিকদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোর রমজানকে দোকানের গ্রিলে উল্টো ঝুলিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। নির্যাতনে দোকান মালিক জলিল সিকদার, তার দুই স্ত্রী, ভাগনে আরিফ ও ফয়সাল সিকদার সরাসরি অংশ নেন বলে অভিযোগ। খবর পেয়ে দুমকি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী রমজান মল্লিক রাজাখালী গ্রামের বশির মল্লিকের ছেলে। তার বড় ভাই সাকিব হোসেন জানান, রমজান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। ‘চুরির চেষ্টা’ হলেও এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে দোকান মালিক জলিল সিকদার বলেন, ‘সে টাকা চুরি করতে এসেছিল, হাতেনাতে ধরা পড়ে। তবে উল্টো ঝুলিয়ে মারধরের কথা স্বীকার করেন না।’

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, কিশোরকে হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মানবাধিকার সংগঠনগুলো ঘটনাটিকে ‘নিষ্ঠুরতা’ ও ‘বেআইনি শাস্তি’ বলে নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কিশোরের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট