1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

বাউফলে শ্রমিক ফেডারেশন নেতাকে মারধরের অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মীর অস্বীকার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু যাফরকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ও জামায়াতপন্থীরা জানিয়েছেন।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি লিমন হোসেন অভিযোগ করেন, একই গ্রামের ছাত্রদল কর্মী রাসেল হাওলাদার যাফরকে মারধর করেন। তাঁর ভাষ্য, যাফর জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত মিছিলে অংশ নেওয়ায় এই হামলা চালানো হয়। ভুক্তভোগী আবু যাফর বলেন, “রাসেল আমাকে দেখেই গালাগাল করে আঘাত করতে শুরু করে। ভবিষ্যতে জামায়াতের কর্মসূচিতে না যেতেও হুমকি দেয়।”

অভিযুক্ত রাসেল হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আজকের দিন আমি যাফরের সঙ্গে দেখা পর্যন্ত করিনি।”

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট