1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মহিপুর মৎস্য বন্দরে সাড়ে ২ কেজি ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে সাড়ে ২ কেজি ওজনের একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে ফয়সাল ফিসে অনুষ্ঠিত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী। খবর পেয়ে মাছটি দেখতে শতশত মানুষ ভিড় জমায়।

জেলে শহিদ মাঝি জানান, সমুদ্রে মাছ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটিও জালে ধরা পড়ে। মাছটির ওজন ছিল ২ কেজি ৫০০ গ্রাম। সকালে এটি মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে আনা হলে খোলা নিলামে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় বিক্রি হয়। মাছটি কিনে নেন ব্যবসায়ী ইশতিয়াক।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, “এ ধরনের বড় সাইজের ইলিশ সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই নিলামে ভালো দাম ওঠে।”

ক্রেতা ইশতিয়াক জানান, তিনি মাছটি ঢাকায় পাঠাবেন এবং লাভের আশায় কিনেছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় সাইজের ইলিশ পাওয়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেদের জালেও বড় ইলিশ ধরা পড়ছে। এটি সরকারের জাটকা রক্ষা ও নিষেধাজ্ঞা মানার সুফল।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট