1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

 কলাপাড়ায় লামিয়া হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন-বিক্ষোভ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কলাপাড়ায় শিশুপল্লী একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেণির হিমা, রাসেল ও সজিব বক্তব্য দেন। তারা বলেন, “লামিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে; দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।” পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে তারা বিচার দাবি করেন এবং নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩০ জুন লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ চর বালিয়াতলী গ্রামের চাম্বলগাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় অভিযুক্ক তাইফুর, জয়নাল, সুজন ও হাসানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট