1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 তজুমদ্দিনে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামের এক জেলে নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে চৌমুহনী ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন কিশোর আহত হয়েছেন।

নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, রাতে মাছ শিকারের সময় হঠাৎ বজ্রপাত হলে তাহের ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সহজেলেরা তাকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন—ওই গ্রামের সিফাত (১৫), রিফাত (১২) ও মারুফ (১১)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাহেরের মৃত্যু হয়। তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট