1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

কুয়াকাটায় বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে অঙ্গীকার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

“Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh” প্রতিপাদ্যে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটার খান প্যালেস হল রুমে আলোচনা সভা ও সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। কর্মসূচিতে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকট; উপকূলীয় অঞ্চলে এর প্রভাব ভয়াবহ। সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পর্যটন শিল্প হুমকির মুখে। টেকসই প্লাস্টিক ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা অপরিহার্য।

স্থানীয় পরিবেশ সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)’-র আহ্বায়ক কেএম বাচ্চু স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানান। জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতন করতে হবে; সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে এবং ধাপে ধাপে বর্জ্য ব্যবস্থাপনা সুসংগঠিত করতে হবে।”

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালান। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা সৈকত থেকে প্লাস্টিক বোতল, পলিব্যাগ ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন এবং পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।

আয়োজকেরা জানান, এই কর্মসূচি কুয়াকাটাকে পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে প্রতি মাসে স্বেচ্ছা পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট