1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ নিয়ে ভোলায় জেলা স্তরের দিনব্যাপী সম্মেলন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন। নারীপক্ষের উদ্যোগে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে জেলার সাত উপজেলার শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়। প্রথম পর্বে প্রদর্শিত তথ্যচিত্রে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার ‘তারুণ্যের কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।

শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিফাত ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক অনু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন এবং সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন।

বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট