1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

মহিপুরে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জেলে দগ্ধ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৩৫) নামের এক জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় কলাপাড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শনিবার সকাল ৯টার দিকে বন্দরের শিববাড়িয়া নদীতে নোঙর করা নামবিহীন ফারুক মাঝির ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। জেলেদের জন্য রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীর হোসেন অগ্নিদগ্ধ হন এবং ট্রলারের পেছনের অংশে থাকা রান্নাঘরেও আগুন ধরে যায়।

অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা বরিশালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

স্থানীয় জেলেরা জানান, ট্রলারগুলোতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের রক্ষণাবেক্ষণ যথাযথভাবে না হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট