1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দৌলতখানে জমি যবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে, দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি জবর দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মলন করেছে ভুক্তভোগী নান্নু ফরাজী নামের এক ব্যবসায়ী। এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৭ বছর পূর্বে আমি জমির সকল কাগজপত্র পর্যালোচনা করে বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিন এর কাছ থেকে উত্তর জয়নগর মৌজায়, কমর উদ্দিন বাজার সংলগ্ন এসএ-৯০১ খতিয়ানে, ২ একর ২৩ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলাম । গত ৫ আগষ্ট ২০২৪ এর পরথেকে এ জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের। বিগত দিনে এ চক্রের লোকেরা আমাকে এ জমি হতে অন্যায় ভাবে উৎখাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকী ধামকী অব্যাহত রাখে। গত ৫সেপ্টেম্বর তারা আমার বাড়ির দরজায় গিয়ে সশস্ত্র মহড়া দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর এ ভূমিদস্যু চক্র আমার জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে মোঃ বাছেদ গং নামের একটি সাইনবোর্ড লাগিয়ে আমার জমিটি জবর দখল করে।
তিনি আরো বলেন, এ জমিটি ছিলো একটি খালের মতো নিচু ভূমি। আমি অনেক টাকা খরচ করে, মাটি দিয়ে জমিটি ভরাট করি। এরপর আমি এ জমিতে কলাবাগানের প্রজেক্ট করে চাষাবাদ শুরু করি। কয়েক বছর আগে ভোলাতে তাবলীগ জামাতের ইজতেমার জন্য স্থানের প্রয়োজন হলে, আমি সে কলা গাছগুলো কেটে সেই জমিতে ইজতেমা করার জন্য তাবলীগ জামাতের মুসল্লিদের সুযোগ করে দেই। এ দৃশ্যটি এলাকার সকলেই দেখেছে। এখন আমার দাবি আমার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে প্রশাসন তদন্ত সাপেক্ষে, আমাকে যেন জমিটি ফেরৎ পাওয়ার জন্য সহযোগিতা করেন। যদি আমি কাগজপত্রের ভিত্তিতে জমিটি না পাই, তাহলে আমার কোন আপত্তি নাই। এর আগে আমার জমির মালিক অর্থাৎ দাতা দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে এ জমিটি ভোগ দখল করেছিলেন। আমি বর্তমানে ভূমিদস্যু, সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন কাটাচ্ছি।
এমতাবস্থায় আমি আমার জমিটি উদ্ধারের জন্য অন্তবর্তিকালিন সরকার, প্রশাসন ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের হস্তক্ষেপ কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট