1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

লালমোহনে বিধবা শাহানুরের ঝুপড়ি ঘরে মানবেতর জীবন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্বামীকে হারিয়ে দুই কন্যাকে নিয়ে টিকে থাকার লড়াই করেছেন ভোলার লালমোহনের শাহানুর বেগম (৫৮)। তিন দশকের বেশি সময় ধরে অন্যের জমিতে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। সরকারি কোনো সহায়তা পাননি তিনি।


প্রায় বিশ বছর আগে স্বামী নূর হোসেনকে হারান শাহানুর। তখন ছোট দুই মেয়েকে নিয়ে আশ্রয় নেন বাবা-মায়ের কাছে। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে তাদের রেখে যাওয়া অন্যের জমির ঝুপড়ি ঘরেই এখন তার স্থায়ী বসতি।

শাহানুর জানান, স্বামী জীবিত থাকতে দিনমজুরির আয়েই সংসার চলত। স্বামীর মৃত্যুর পর মানুষের বাড়িতে কাজ করে, শাকপাতা সংগ্রহ করে বিনিময়ে চাল এনে কোনো রকমে দুই মেয়েকে বড় করেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মেয়েদের বিয়ে দিলেও তারাও অসহায় জীবনযাপন করছেন।

তিনি অভিযোগ করেন, “কত অসহায় মানুষ জমি ও ঘর পেয়েছে, অথচ আমি কখনো সরকারি সহায়তা পাইনি। স্থানীয়রা ভোটার আইডি নিলেও ঘর পাইনি। বিধবা ভাতার জন্য মেম্বারের কাছে গিয়েছি, কাজ হয়নি। সরকারি চালও এক মুঠো পাইনি।”

শাহানুরের শরীর এখন দুর্বল, হাঁটতে কষ্ট হয়। রক্তশূন্যতায় প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তার আক্ষেপ— “জানি না কত অসহায় হলে সরকারি সুবিধা পাওয়া যায়।”

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, “অসহায় ওই নারী আবেদন করলে বিধিমোতাবেক সরকারি সুযোগ-সুবিধা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট