1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে আন্তজেলা গরু চোর চক্রের মূল আসামি গ্রেফতার ভোলায় অবৈধ যাত্রীবাহী স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১ মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু বাউফলে ২৪টি টিসিবি কার্ড ও চালসহ জামায়াত নেতা আটকের অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি: সভাপতি খালিদ হোসেন মিল্টন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন, লেজে দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার মেঘনায় ঝুঁকিপূর্ণ ট্রলারে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া ও চরম ভোগান্তি ভোলায় অবৈধ স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১ ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তা, দক্ষিণাঞ্চলের ঘাটগুলোতে কোস্ট গার্ডের জোরদার টহল

 ভোলায় মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, হত্যার ৪৮ ঘণ্টা পার হলেও অভিযুক্তদের গ্রেফতারে কার্যকর অগ্রগতি দেখা যায়নি। তারা প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাছনাইন পারভেজ, পুলিশ সুপার শরীফুল হক ও জেলা প্রশাসক মো. আজাদ জাহানের অপসারণের দাবি জানান।

তারা আরও বলেন, মাওলানা নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভোলার তৌহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ শেষে কালীনাথ রায়ের বাজার থেকে একটি শোক ও প্রতিবাদ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বঘোষিত কর্মসূচি সমাপ্ত করে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট