1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পবিপ্রবিতে ভেটেরিনারি অনুষদের নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে একাডেমিক ভবন–১ ও ২–এর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, কম্বাইন্ড ডিগ্রি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, সদস্য সচিব প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, সাবেক ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মোট ১৪০ জন নবীন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদের দুইটি সেকশনে ভাগ করে পাঠদান শুরু করা হয়েছে।

প্রো-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, “একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নিজেদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি দিয়ে গড়ে তুলতে হবে। আগামী দিনে তোমরাই ভেটেরিনারি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আজ থেকে পবিপ্রবিতে B.Sc. Vet. Sci. & A.H. কম্বাইন্ড ডিগ্রির যাত্রা শুরু হলো। এর ফলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার মাধ্যমে তোমরা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি আরও বলেন, “প্রাণিসম্পদ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা ও গবেষণায় নিয়োজিত থাকতে হবে। পবিপ্রবির শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শুরুর আগে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবন পরিদর্শন করেন এবং শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট