1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

পটুয়াখালীর বাউফলে মাথাবিহীন শিশুর লাশ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে একটি ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড এলাকা থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মাথাবিহীন একটি অজ্ঞাতনামা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। তিনিই পরে বাউফল থানায় খবর দেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেবল দেহটি দেখতে পায়। হাত-পা ও মাথা আশপাশে খুঁজেও পাওয়া যায়নি। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ৮-৯ বছর বয়সী কোনো শিশুর লাশ। শিশুটিকে অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। হাত-পা ও মাথা সম্ভবত অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ওই শিশুর পরিচয় এবং নিখোঁজ হাত-পা ও মাথার সন্ধান চলছে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট