1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

কুয়াকাটায় ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ দাবি, আটক ২

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটক রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হীড বাংলা সড়কের পাশের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পরিবারের সদস্যরা জানান, মন্নান শেখকে পতিতার ফাঁদে ফেলে হোটেল কক্ষে আটক করা হয়েছিল। প্রথমে তার ভিডিও ধরা হয়েছিল, পরে তার ছেলেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। মন্নান শেখ নিজেও অভিযোগ করেন যে তাকে পূর্বপরিকল্পিতভাবে হোটেলে নিয়ে আসা হয় এবং তার কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া হয়।

অভিযুক্তদের মধ্যে মম্বিপাড়া এলাকার হাসান (২২) ও মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮) আটক হয়েছেন। কুয়াকাটা এলাকার মেশকাত (১৮) পালিয়ে যায়। মেহেদী হাসান জানান, তিনি মন্নান শেখের কাছে অনার্স সাবজেক্ট পরিবর্তনের জন্য ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন, কিন্তু টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে এই পরিকল্পনা করেন।

পুলিশের সহযোগিতায় রাতে মন্নান শেখকে হোটেল থেকে উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট