1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেপ আহম্মেদ (দিপু তালুকদার)। সভায় সভাপতিত্ব করেন ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, আজকের ভোলা-এর সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, ভোলার বানী-এর রিপোর্টার মাহে আলম, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মো. আরিফ এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির খান। সভাটি সঞ্চালনা করেন ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসাইন।

বক্তারা তাদের আলোচনায় মুক্ত সাংবাদিকতার বিকাশ, মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত নীতিমালা, সংবাদকর্মীদের কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট