1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জলঢাকায় বিএনপি’র আনন্দ র‍্যালিতে গণজোয়ার

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরীর ডাকে জলঢাকায় বিএনপির আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের গণজোয়ারে পরিণত হয়েছে।  ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ২টা থেকেই জলঢাকা অর্ণিরবার্ন উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় জুরে জড়ো হতে থাকে শত শত বিএনপি নেতা কর্মীরা। বিকেল ৪টায় জলঢাকা উপজেলা চত্বর থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। উক্ত আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি কাজী দিলদার রহমান, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট। র‍্যালিটি জলঢাকা উপজেলা থেকে শুরু করে ডালিয়া ডোমার ডিমলা মহাসড়ক সহ  পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। জলঢাকা ডিগ্রী কলেজ মাঠ এলাকায় এসে শেষ হয়।  ভিডিও ধারণকালে দেখা যায় ৪৫ মিনিটে ও শেষ হয়নি বিএনপি নেতাকর্মীদের র‍্যালির বহর। এরপর জলঢাকা আবু সাইদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট। জলঢাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি । উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন।
এসময় বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন,
বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কিন্তু তারা কখনো সফল হতে পরবেনা। মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণীয়। স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।  আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। কমেট চৌধুরী আরও বলেন, আমরা বিএনপির রাজনৈতিক নিতি বিশ্বাস করি তাই দল আসন্ন সংসদ নির্বাচনে  নমিনেশন যাকে দিবে আমরা তার পক্ষেই কাজ করব এবং বিজয়ের আলোতে আলকিত হব ইনশাআল্লাহ।

সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান কমেট চৌধুরী।এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরও বক্তব্য দেন জলঢাকা উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি , সাধরন সম্পাদক হেমা আহম্মেদ সহ দলের ইউনিয়ন সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট