1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

রাঙ্গাবালীতে শিক্ষক মারধর মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদা গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গত শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী গলাচিপা পৌরসভা এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।

জানা গেছে, মোজাম্মেল প্যাদা চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন-১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। শিক্ষকের স্ত্রী আসমা বেগম গত ২৭ আগস্ট রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে খুনের উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ আনা হয়। মোজাম্মেল প্যাদাসহ নাম উল্লেখ করে ছয়জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মামলা দায়েরের পর থেকেই পুলিশের একটি চৌকস দল অভিযান চালাচ্ছিল। শুক্রবার বিকেল চারটার দিকে গলাচিপা পৌরসভা এলাকা থেকে মোজাম্মেল প্যাদাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে চরবেষ্টিন বাজার এলাকায় লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লার ওপর হামলা চালানো হয়। হামলার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্বেগ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট