1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতিদের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন তিন সভাপতি—প্রয়াত মেজর জেনারেল (অব.) সি.আর. দত্ত (বীর উত্তম), মি. টি. রোজারিও এবং ভদন্ত বোধিপাল মহাথেরোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সন্ধ্যায় নতুন বাজার পাষাণময়ী কালিমন্দির চত্বরে অবস্থিত ঐক্য পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কু অকুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের সহ-সভাপতি তপন কুমার কর্মকার, সমীর কর্মকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিবু লাল দাস, প্রকাশনা সম্পাদক বিমলেন্দু রক্ষিত, ইসকন পটুয়াখালীর সাধারণ সম্পাদক আহ্লাদ গবিন্দ দাস এবং সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার। সভায় প্রয়াত তিন নেতার অবদানের কথা স্মরণ করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী এই প্রার্থনা পরিচালনা করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার লক্ষ্যে, এবং মেজর জেনারেল (অব.) সি.আর. দত্ত এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সভায় বক্তারা তাদের নেতৃত্বে সংগঠনের অগ্রগতি এবং ধর্মনিরপেক্ষতা ও সম-অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের অবদানের কথা তুলে ধরেন। সংগঠনটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই স্মৃতিচারণ সভা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছে এবং প্রয়াত নেতাদের আদর্শ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সভাটি সংগঠনের ইতিহাস এবং এর প্রতিষ্ঠাতাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট