1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসন ও চার দফা দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিক্ষোভ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগ এ কর্মসূচির আয়োজন করলেও কৃষি অনুষদসহ বিভিন্ন শাখার শিক্ষার্থী এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

দিনটির শুরুতে বিকেলে টিএসসি চত্বর থেকে বিক্ষোভ র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলা চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে পরে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা প্রকৌশল অধিকার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার জবাবদিহিতায় আসতে হবে।

আন্দোলনকারীদের আরও দাবি, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি ও আন্দোলন নেতাদের সমন্বয়ে নতুন করে একটি কমিটি গঠন করে পূর্বে পেশকৃত তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। এছাড়া, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে বলেও দাবি জানানো হয়। বক্তারা আন্দোলনকালীন সময়ে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করাকে জরুরি বলে উল্লেখ করেন।

একইসঙ্গে শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং চাকরি থেকে বহিষ্কারের দাবিও জানানো হয় সমাবেশে। বিক্ষোভ কর্মসূচিতে সিএসসি বিভাগের হাসান আহমেদ, রাকিবুল ইসলাম রিহান, মো. রাকিবুল হাসান, বায়জিদ মিয়া, কাবিরি চাকি, সাদিয়া ফারজানা মৌলি এবং কৃষি অনুষদের রেজয়ান, মো. রেদোয়ানসহ বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট