1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দশমিনায় ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২২ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন খলিফা (৪৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ত) দুপুর ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নং বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ ও সফিকসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে বাড়ির সামনের রাস্তায় ইয়াবা বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় কবির হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত কবির হোসেন ওই গ্রামের আ. রহমান খলিফার ছেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। ওসি আলীম বলেন, কবির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কারও প্রতি রেয়াত করা হবে না।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট