1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এনিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলন সমাধানে গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে কমিটির সদস্যরা এনিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের প্রস্তাবনা ও দাবি শোনেন। পরে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের মতামত ও দাবি উপস্থাপন করেন। এছাড়া, উভয় ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান বলেন, “তোমাদের সবার মতামত ও দাবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে উদ্ভূত সমস্যার যুগোপযোগী সমাধানের সুপারিশ আমরা করব। এ বিষয়ে তোমরা পূর্ণ আস্থা রাখতে পারো।”

কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন, “দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কিছুটা ছাড় দিতে হবে। তবে উভয় ডিসিপ্লিনের শিক্ষার্থীদের চাওয়া এবং লাইভস্টক সেক্টরের সার্বিক ভবিষ্যৎ বিবেচনা করেই উদ্ভূত পরিস্থিতি সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে এনিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের সুষ্ঠু সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রিজেন্ট বোর্ড সদস্য ও বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদকে সভাপতি এবং এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে।

মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত গ্রহণের পর কমিটি এখন সমস্যা সমাধানে যুগোপযোগী সুপারিশ তৈরির কাজ শুরু করবে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট