1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় যাত্রীসাধারণের ভোগান্তি নিরসন ও শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, জেলা ট্রাফিক পুলিশ এবং বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা।

অভিযানে দেখা যায়, পৌরসভা কর্তৃক টোল আদায়ের কোনো অনুমোদন না থাকলেও কয়েকজন ব্যক্তি অটো-সিএনজি চালকদের কাছ থেকে সিরিয়াল রক্ষার নামে অর্থ আদায় করছেন। এ সময় চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ ছাড়া পৌর বাজার এলাকায় যানজট নিরসনে যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ দোকান ও ফুটপাত দখল প্রতিরোধে ব্যবসায়ী ও যানবাহন চালকদের সতর্ক করা হয়। একই সঙ্গে হাসপাতালের সামনে ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত অভিযোগ যাচাই ও দালাল প্রতিরোধে অভিযান চালানো হয়।

অভিযানে আইন ভঙ্গের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বিভিন্ন গাড়িকে জরিমানা এবং নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ৮–১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট এবং বোরহানউদ্দিন থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট