1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা পরিচালনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবাইদুর রহমান মণ্ডল এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।  উপস্থিত ছিলেন সরেজমিন উইং-এর উপপরিচালক (মনিটরিং) ড. মো. আবু জাফর আল মুনসুর, কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক এবং সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ।
প্রশিক্ষণে হারমেটিক সাইলো বা বায়ুরোধী পাত্র ব্যবহার করে বীজ সংরক্ষণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। এই পদ্ধতিতে বীজ রাখলে তা পোকামাকড় ও আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে, ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অটুট থাকায় পরবর্তী মৌসুমে ভালো ফলন পাওয়া যায়।
অংশগ্রহণকারী কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রশিক্ষণ তাদের নতুন প্রযুক্তি জানতে ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। কর্মশালা শেষে সকল কৃষকের মাঝে বীজ সংরক্ষণের জন্য একটি করে হারমেটিক সাইলো বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট