1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্যের এডহক কমিটি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সম্প্রতি পটুয়াখালী জেলা ইউনিট কমিটির নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া মৃধা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান।

অন্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ফোরকান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কোকে, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম এবং বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল খালেক।

সোমবার সন্ধ্যায় ডিসি বাংলোয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খানের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট