1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

দুমকিতে অপারেশন ডেবিল হান্টে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেবিল হান্ট অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুমকি থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি।

তিনি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা দুমকি থানার মামলা নং ১০ (তারিখ: ২৭ জুন ২০২৫) এর আসামি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ইসলাম খানকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট