1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালী জেলা জুড়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা স্লোগান নিয়ে জেলা প্রশাসকের বাংলো ও সোনালী ব্যাংক চত্বরে মিছিল করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন।

বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামো ও পুলিশের সংস্কারে অবহেলার তীব্র সমালোচনা করে প্রশ্ন তোলেন, “আর কত গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের প্রাণ যাবে পুলিশের সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

পটুয়াখালীর সকল উপজেলা ও পৌর শহরে সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে উল্লেখ করেন যে, সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার না হওয়ায় দেশের সাংবাদিক সমাজ দমে নেই। তারা অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানিয়ে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা বেতন-ভাতা চায় না, তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে প্রস্তুত, শুধু চাই সুরক্ষা। দীর্ঘ ৫৪ বছরেও রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।” তাঁরা তুহিন হত্যার সকল আসামির দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার আইনের আওতায় মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানান, যেন সাগর-রুনির মতো বিচার লঘু না হয়।

সাংবাদিকরা বিচারের নামে কোনো বিতর্ক মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট