1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ঢাকায় বর্ণিল আয়োজনে মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঢাকায় অবস্থানরত সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম’ (এমজেএফ)-এর বর্ণিল অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সজীব। অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তেলাওয়াত এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “মির্জাগঞ্জের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে এত সুন্দর আয়োজন করেছে যা প্রশংসনীয়। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রসহ সবাইকে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার, বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমীন শিপার, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ, ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি শাহাবুদ্দিন খান, মির্জাগঞ্জ উপজেলা উন্নয়ন সংসদের সভাপতি ড. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম আকাশ, পটুয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ডা. সাইফুল আজম রঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ‘পায়রার ডাক’ নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বিশেষ অতিথিরা মির্জাগঞ্জের উন্নয়নে সকল প্রবাসী মির্জাগঞ্জবাসীর এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সজীব সমাপনী বক্তব্যে অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানান এবং মির্জাগঞ্জের সমস্যা ও সম্ভাবনায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের ডিনারে আপ্যায়ন করা হয় এবং সদস্যদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট