1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রাঙ্গাবালীতে ১ কেজি ৬০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে ১ কেজি ৬০ গ্রাম গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তাসলিমা বেগম ওই গ্রামের বাসিন্দা বেল্লাল দালালের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, তাসলিমা ও তার স্বামী বেল্লাল দালালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে তাদের বাড়িতে অভিযান চালায় রাঙ্গাবালী থানা পুলিশ। অভিযানের সময় তাসলিমা বেগম ব্যাগভর্তি গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তার স্বামী বেল্লাল দালাল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতার তাসলিমা বেগম ও তার পলাতক স্বামী বেল্লাল দালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাসলিমাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক বেল্লালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য পুলিশের প্রতি দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট