1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বন্দরে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দোয়ারি, চাক জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালি বন্দরের তিনটি দোকানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দেশীয় প্রজাতির ছোট মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বরগুনার বেতাগী উপজেলার জলিসা গ্রামের ব্যবসায়ী মো. জাফর হাওলাদার ও আব্দুল হালিমকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সুবিদখালি গ্রামের নূর মোহাম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।

উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, “দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে ক্ষতিকর চায়না দোয়ারি ও কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, “দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট