1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের অভিযোগে আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আকলিমার সাবেক স্বামী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে আকলিমা তার বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে আকলিমা তার একমাত্র সন্তানকে নিয়ে বাউফল পৌরশহরের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর পেয়ে আলমগীর বাউফলে যান। সেখানে সন্তানের সঙ্গে কথা বলার সময় আকলিমার স্বজনরা তাকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক দ্বিতীয় দফায় তাদের বিয়ে সম্পন্ন করানো হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই কাবিননামা ব্যবহার করে আকলিমা পুনরায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

বিষয়টি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে মিথ্যা অভিযোগ এনে হয়রানির অভিযোগে আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে আকলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট