1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এটি প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ছাত্রের বাবা।

বুধবার (২২ জুলাই) বিকেলে দুমকি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত ছাত্রের বাবা মো. লতিফ খান এসব অভিযোগ করেন। তিনি জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমীন প্যাদা পূর্বপরিকল্পিতভাবে তার মাদ্রাসাপড়ুয়া ছেলে মো. জিসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

লতিফ খান অভিযোগ করেন, তার ছেলে ব্রাজিল এবং বাদীপক্ষ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তিনি আরও দাবি করেন, মামলা তুলে নেওয়ার শর্তে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তার কাছে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। লতিফ খান জানান, বাদীপক্ষ থানায় অভিযোগ না দিয়ে সরাসরি আদালতে মামলাটি দায়ের করেছেন এবং মামলার সাক্ষীরাও বাদীর ঘনিষ্ঠজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মামলার বাদী আল আমীন প্যাদা জানান, ঘটনাটি সত্য এবং এর প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ তার কাছে রয়েছে। থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট